জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফরিদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে “চব্বিশের রঙে” শীর্ষক গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
___________________________
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মুকুল চৌধুরী, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দসহ অন্যান্য অতিথিরা।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা ও আন্দোলনের চিত্র ফুটিয়ে তোলেন। প্রতিযোগিতায় বিজয়ী কলেজগুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করে সরকারি রাজেন্দ্র কলেজ, দ্বিতীয় সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ এবং তৃতীয় মুসলিম মিশন কলেজ।
স্কুল পর্যায়ে প্রথম হয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় ফরিদপুর জিলা স্কুল ও তৃতীয় সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠান শেষে এনটিআরসি কর্তৃক ৬ষ্ঠ নিয়োগ চক্রে নিয়োগপ্রাপ্ত ৯০ জন নতুন শিক্ষকের সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সভাপতিদের নিয়ে আসন্ন ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০ জন ইংরেজি শিক্ষক উপস্থিত ছিলেন।
নিরঞ্জন মিত্র (নিরু),
ফরিদপুর জেলা প্রতিনিধি:
আপনার মতামত লিখুন :