কুষ্টিয়া দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো ভিডিও ভাইরাল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
কুষ্টিয়া দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো ভিডিও ভাইরাল
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা,
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে পানি আকাশে ওঠার দেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোল দিয়াড় এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশের দিকে উঠে যাচ্ছে,
বিষয়কে নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) আব্দুল হাই সিদ্দিকী,
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন
প্রায় ১০ মিনিট ধরে এই দৃশ্য দেখা গেছে, বলে জানিয়েছেন তারা, তারা বলেন ,বিকেলের দিকে হঠাৎ পদ্মা নদীর পানি আকাশে উঠে যায়, এতে আমরা ভয় পায়,এ সময় মোবাইল দিয়ে সেই ঘটনার ভিডিও করা হয়, ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন অনেকে, ভিডিওগুলো দ্রুত ছড়িয়ে পড়ে, এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি,
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ঘটনা সত্য, বিকেল ৩,টার দিকে এ ঘটনা ঘটেছে, তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি,
আপনার মতামত লিখুন :