মোঃ মামুন হোসেন, শ্রীবরদী (শেরপুর)
শেরপুরের শ্রীবরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ শান্তা বেগম (৩০) নামের এক নারীকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। গ্রেফতারকৃত শান্তা বেগম উপজেলার তাতিহাটি ইউনিয়নের পশ্চিম ছনকান্দা গ্রামের কাঞ্চন মিয়ার স্ত্রী।
অভিযানের বিবরণ:
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে শান্তা বেগমের হেফাজত থেকে আনুমানিক ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।
আইনি ব্যবস্থা:
ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে শ্রীবরদীসহ পুরো জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :