আডিয়াল অটো এন্ড ব্যাটারি শোরুমের মালিক মোস্তাকিন বিল্লাহ কর্মকাণ্ডের প্রতিবাদ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
আডিয়াল অটো এন্ড ব্যাটারি শোরুমের মালিক মোস্তাকিন বিল্লাহ কর্মকাণ্ডের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদন
মোস্তাকিন বিল্লাহ, স্থানীয়ভাবে পরিচিত "ব্যাটারি মোস্তাকিন", দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের ছত্রচ্ছায়ায় থেকে বওলা এলাকার অটোরিকশা চালকসহ সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়ে আসছেন। তাঁর মালিকানাধীন "আডিয়াল অটো এন্ড ব্যাটারি শোরুমে" একসময় নয়জন যুবক কর্মরত ছিলেন। কিন্তু মোস্তাকিনের অমানবিক আচরণ ও অত্যাচারের কারণে শেষ পর্যন্ত সবাই চাকরি ছাড়তে বাধ্য হন।
চাকরি ছাড়ার পরে মোস্তাকিন নিজ উদ্যোগে একাধিক দরবারের আয়োজন করেন, যেখানে ইউনিয়ন চেয়ারম্যান ও বওলা ইউনিয়নের বিএনপি-সমর্থিত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। উক্ত দরবারে পরস্পরের হিসাব-নিকাশ চূড়ান্তভাবে নিষ্পন্ন হয় এবং বিষয়টি সমাধান হয়।
কিন্তু ঘটনার ছয় মাস পর, মোস্তাকিন বিল্লাহ পূর্বের ব্যক্তিগত রাগ-ক্ষোভের বশবর্তী হয়ে সেই নিরীহ যুবকদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেছেন। বর্তমানে এ যুবকদের হয়রানি করে তাদের এবং তাদের পরিবারের জীবনকে দুর্বিষহ করে তুলছেন।
আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—
সঠিক তদন্তের মাধ্যমে এই ভিত্তিহীন মামলা দ্রুত নিষ্পত্তি করুন এবং নির্দোষ যুবকদের হয়রানি থেকে মুক্তি দিন।
একইসাথে ফুলপুর-তারাকান্দার বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই—
বওলা এলাকায় নজর দিন, দেখুন কিভাবে কিছু সুবিধাভোগী ব্যক্তি দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
মোস্তাকিন বিল্লাহর উদ্দেশ্যে কয়েকটি কথা—
আপনি যাদের বিরুদ্ধে আজ মিথ্যা মামলা করেছেন, তাদের পরিশ্রম ও নিষ্ঠার কারণেই আপনার ব্যবসা আজ এত বড় হয়েছে। তাদের অবদান অস্বীকার করে, তাদের উপর অন্যায় করে আপনি কোনোদিন উন্নতি করতে পারবেন না। মনে রাখবেন, তাদের পরিবার ও অভিভাবকদের দোয়া যেমন আপনাকে একসময় এগিয়ে দিয়েছিল, ঠিক তেমনি তাদের অভিশাপও আপনাকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে।
আজ আপনার ব্যবসার "লালবাতি" জ্বলতে শুরু করেছে—এটি সময়ের ইঙ্গিত মাত্র। মনে রাখবেন, টাকার জোরে বিএনপি নেতাদের বিভ্রান্ত করে এই যুবকদের কষ্ট দিয়ে কোনো স্থায়ী সফলতা আসবে না। অন্যায় পথে হাঁটলে পতন অনিবার্য।
আপনার মতামত লিখুন :