লাখো মানুষ নিয়ে রাজপথে নেমে প্রমাণ করবো-এই মাটি ইসলামের- মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৭ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

হাসান আহমেদ প্রান্ত, 
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ



মহাসমাবেশে লক্ষাধিক জনতার নেতৃত্ব দিতে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের অতি পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম।

আগামীকাল  ২৮ জুন (শনিবার) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বেলা ২ টায় জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। 

মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম  বলেন 
রাজপথে ইসলাম ও দেশের পক্ষে বারবার সাহসী উচ্চারণকারী এই নেতা এবারও স্বপ্ন দেখাচ্ছেন একটি সুষ্ঠু, নিরপেক্ষ, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের। গণতন্ত্রের নামে স্বৈরাচার, নির্বাচন ব্যবস্থায় কারচুপি এবং ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সুদৃঢ় অবস্থান গ্রহণের জন্য মহাসমাবেশে জনতার ঢল নামবে বলে আশা করা হচ্ছে।

মাওলানা দ্বীন ইসলাম আরো বলেন, নারায়ণগঞ্জবাসী কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি। ইনশাআল্লাহ এবারও লাখো মানুষ নিয়ে রাজপথে নেমে প্রমাণ করবো-এই মাটি ইসলামের, এই মাটি ন্যায়ের।

মহাসমাবেশ সফল করতে জেলার প্রতিটি উপজেলা, থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি চলছে। সংগঠনের নেতাকর্মীরা দাওয়াতী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ঘরে ঘরে।

ইতোমধ্যেই জেলার সর্বত্র এই মহাসমাবেশ নিয়ে ব্যাপক সাড়া পড়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এ সমাবেশ হতে পারে আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ