হাইকোর্টের নির্দেশে ধুরইল ইউনিয়ন পরিষদের দায়িত্বে ফিরলেন চেয়ারম্যান দেলোয়ার হোসেন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
,মোঃ নাসিরউদ্দিন,রাজশাহী :
রাজশাহীর মোহনপুর উপজেলা এর ১ নং ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন হাইকোর্টের নির্দেশে আগামী ৬ মাসের জন্য পুনরায় দায়িত্ব ফিরে পেয়েছেন। এ ঘটনায় ইউনিয়নজুড়ে নানা আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা যায়, আইনি জটিলতার কারণে সাময়িকভাবে দায়িত্ব থেকে বিরত থাকা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন আদালতের শরণাপন্ন হন। পরবর্তীতে শুনানি শেষে হাইকোর্ট আগামী ৬ মাসের জন্য তাকে পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
রায় ঘোষণার পর ধুরইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার সমর্থকদের মধ্যে আনন্দের পরিবেশ দেখা যায়। অনেকেই এটিকে “ন্যায়বিচারের বিজয়” হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও আশা প্রকাশ করেন স্থানীয়রা।
চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, “আমি সবসময় জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আদালতের প্রতি শ্রদ্ধা জানাই। আগামী দিনে ধুরইল ইউনিয়নের উন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করবো।”
আপনার মতামত লিখুন :