মান্দায় বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মান্দায় বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
__________________________________



নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪০টি মেহগনি ও ২০টি আমগাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মানবাধিকারকর্মী ডি. এম. মালেকের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফের সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পিয়ার বক্স, ম্যানেজিং কমিটির সদস্য আয়েন উদ্দিন ও জসিম উদ্দিন (জসিম মাস্টার), স্থানীয় সমাজসেবক এরশাদ আলী, ইমাজ উদ্দিন, ইয়াকুব উদ্দিন ও রফিকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ভবিষ্যত প্রজন্মকে একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ উপহার দিতে তারা এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবেন।


মাহবুবুজ্জামান সেতু,যশোর। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ