ময়মনসিংহে হেযবুত তওহীদের নারী সম্মেলন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

হুমায়ুন কবির
ময়মনসিংহ জেলা প্রতিনিধি



প্রধান অতিথি রুফায়দাহ পন্নী (যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক) বলেন—আজকের সমাজে নারীরা ধর্মীয় ও পাশ্চাত্য দর্শনের দ্বন্দ্বে ভুগছেন। অনেক শিক্ষিত নারী মনে করেন ধর্ম নারী প্রগতির অন্তরায়। অথচ ইসলাম নারীর জন্য যে অধিকার ও মর্যাদা নির্ধারণ করেছে, আধুনিক সভ্যতা সেই অধিকারকে খর্ব করেছে এবং নারীকে ভোগ্যপণ্যে পরিণত করেছে। পক্ষান্তরে ধর্মের নামে নারীদের উপর যে বিকৃত পর্দাপ্রথা চাপিয়ে দেওয়া হয়েছে, সেটাও আল্লাহর হুকুমের স্পষ্ট লংঘন। নবী করিম (সা.) জীবনের প্রতিটি ক্ষেত্রে শালীনতার সঙ্গে নারীদের অবাধ অংশগ্রহণ নিশ্চিত করেছেন। ইসলামের সোনালি যুগে নারীর ক্ষমতায়ন যেমন নিশ্চিত হয়েছিল, তেমনি নিরাপত্তা, অধিকার ও মর্যাদাও প্রতিষ্ঠিত হয়েছিল।

তিনি আরও বলেন-ময়মনসিংহের সঙ্গে করটিয়ার পন্নী জমিদার পরিবারের দীর্ঘ ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। সুলতানী যুগ থেকে পন্নী পরিবার সুশাসনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করেছে। মুঘল আমলে আমার পূর্বপুরুষগণ আটিয়া পরগনার জায়গির লাভ করেন, যার মধ্যে ছিল ময়মনসিংহ অঞ্চলসহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ ভূখণ্ড। আমার পূর্বপুরুষ সাঈদ খান পন্নীর প্রতিষ্ঠিত আটিয়া মসজিদের ছবি আজও দশ টাকার নোটে অঙ্কিত রয়েছে।

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
তারেক স্মৃতি অডিটোরিয়াম, ময়মনসিংহ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ