এসআই সোহেল রানার অভিযানে ইউনুস হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আকমল আলী আটক


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


বিশেষ প্রতিনিধি :
ইউনুস হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি আকমল আলী (৩২)কে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে
 ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার পুলিশ এসআই সোহেল রানা ।

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশনায় এবং ৩ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি)  জালাল উদ্দিনের দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা আকমল আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আকমল আলী ময়মনসিংহের অষ্টধর মুলাঘাটা এলাকার বাসিন্দা এবং মো. আব্বাস আলীর ছেলে।
 তিনি ইউনুস হত্যা মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

কোতোয়ালী মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানে এসআই সোহেল রানার পেশাদারিত্ব ও কঠোর পরিশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ