সংবিধান সংস্কার প্রস্তাবের ২৫ টিতে একমত বিএনপি আপত্তি ১৬,টিতে.
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা,
সংবিধান সংস্কার সংক্রান্ত ২৫,টি প্রস্তাবের সঙ্গে একমত ১৬ টিতে দ্বিমত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দল ( বিএনপি) বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ,
সালাউদ্দিন বলেন, কমিশনের প্রস্তাবিত ৬৬ টি সংস্কারের মধ্য ২৫ টির সঙ্গে আমরা পোষণ করছি ২৫,টিতে আংশিক মত দিয়েছি এবং বাকি,১৬,টিতে আমাদের দ্বিমত রয়েছে,
বৃহস্পতিবার সকাল ১০ঃ৪৫ মিনিটের দিকে বিএনপি'র পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এই বৈঠকে অংশ নিয়েই বৈঠকে কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে, একটি জাতীয় সনদ প্রণয়নই আমাদের লক্ষ্য, গণতন্ত্রের পথে বিএনপির ভূমিকা ইতিবাচক,
বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংবিধান সংস্কার একটি চলমান ও প্রশাসনিক প্রক্রিয়া, এটি সময় ও বাস্তবতার নিরিখে হালনাগাদ হতে থাকে, বিএনপি কখনোই সংস্কারের বিরোধিতা করেনি, বরং দেশ গঠনের স্বার্থেই সব সময় সংস্কারের পক্ষে সোচ্চার থেকেছে,
তিনি আরো বলেন, যদিও ঐকমত্য পৌঁছানো সম্ভব হয়নি তবে আমাদের ৩১ দফার সংস্কার প্রস্তাবই বিএনপির মূল সনদ, ভবিষ্যতের রাজনৈতিক কার্যক্রম এই রূপরেখার ভিত্তিতেই পরিচালিত হবে,
প্রসঙ্গত গত ২৩ মার্চ বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে তাদের মতামত জমা দেয়, তখন থেকেই কমিশনের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি,
আপনার মতামত লিখুন :