ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের অভিযান: ৯ গাড়িতে জরিমানা, অতিরিক্ত ভাড়া না দিতে যাত্রীদের সচেতনতা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃ মামুন হোসেন,ঝিনাইগাতী (শেরপুর) 

শেরপুরের ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায় এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন চলাচলের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

​অভিযানকালে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন সড়ক ও মোড়ে চলাচলকারী বাস, সিএনজিচালিত অটোরিকশা এবং ইজিবাইক থামিয়ে চালকদের ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেসসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চালকদের কঠোরভাবে সতর্ক করে বলা হয়, কোনো অবস্থাতেই সাধারণ যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। একই সাথে যাতায়াতকারী যাত্রীদেরও সচেতন করা হয়, যেন তারা চালকদের দাবিকৃত অতিরিক্ত ভাড়া না দেন এবং যেকোনো অনিয়মে প্রশাসনের সহযোগিতা নেন।

​প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় করা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন না থাকার অপরাধে সড়ক পরিবহন আইনে মোট ৯টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় চালকদের কাছ থেকে সর্বমোট ৪ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

​জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে উপজেলা প্রশাসনের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ