বকশীগঞ্জে পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (পুষ্টি কমিটি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ আব্দুল জলিল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গেইন কনসালটেন্ট নিহার কুমার প্রামানিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা রকিবুল হাসান, ইউনিয়ন পরিষদের সদস্য আমেনা নারগিস ও লুৎফা খাতুন প্রমুখ।
সভায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি উন্নয়ন, টেকসই কৃষি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অংশীদারিত্বমূলক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO), IFAD, GA-FSP, এবং SACP-RAINS প্রকল্প।
🖊️ রাশেদুল ইসলাম রনি
বকশীগঞ্জ, জামালপুর
আপনার মতামত লিখুন :