শহরের ১২নং ওয়ার্ড লাইট হাউজ উত্তর পাড়ায় ছাত্র ও যুব ঐক্য পরিষদের ২৩জন বিশিষ্ট কমিটি গঠন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শহরের ১২নং ওয়ার্ড লাইট হাউজ উত্তর পাড়ায় ছাত্র ও যুব ঐক্য পরিষদের ২৩জন বিশিষ্ট কমিটি গঠন।
___________________________________________
কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের লাইট হাউজ উত্তর পাড়া ছাত্র ও যুব ঐক্য পরিষদের ২৩ জন বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ( ৮ সেপ্টেম্বর) সকালে লাইট হাউস উত্তর পাড়া সমাজ কমিটির সিনিয়র উপদেষ্টা হাজী অলি আহমেদ এবং লাইট হাউস উত্তর পাড়া সমাজের সভাপতি ফরিদুল আলম ও সাধারণ সম্পাদক ডাঃ শাহাবুদ্দিনের উপস্থিতিতে লাইট হাউজ এলাকার অভিজাত হোটেল বাঁশবনে আনুষ্ঠানিক ভাবে এই কমিটি আত্মপ্রকাশ করা হয়। উক্ত অনুষ্ঠানে লাইট হাউজের সামাজিক উন্নয়ন ও সামাজিক নানা অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডরোধে ও এলাকায় ঐক্য গঠনের লক্ষ্যে এলাকার তরুণ ছাত্র ও যুবকদের নিয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে রাশেদুল ইসলাম রাশেদকে সভাপতি ও নুর মোহাম্মদ হৃদয়কে সাধারণ সম্পাদক করে ২৩ জন বিশিষ্ট এই কমিটি আত্মপ্রকাশ করা হয়েছে।
এ ছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে মোঃ সোহেল ও সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ আককাস, সহ-সভাপতি যথাক্রমে মোহাম্মদ ইসমাইল, হিরু আলম,আজিজুর রহমান, মোঃ সুজন এবং সিনিয়র যুগ্ন-সম্পাদক হয়েছেন মোস্তফা কামাল বাবু ও যুগ্ন-সম্পাদক হয়েছেন যথাক্রমে আরফাত হোসেন, আমান উল্লাহ্ আমান। প্রচার সম্পাদক মোঃ আব্দুল খালেক ও সহ প্রচার সম্পাদক মোঃ মনজুর আলম। দপ্তর সম্পাদক মোঃ সেলিম উল্লাহ ও সহ দপ্তর সম্পাদক মোঃ সোহাগ। অর্থ সম্পাদক মোঃ আরমান হেলাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাফিন আহম্মেদ, ক্রীড়া সম্পাদক আকিবুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোঃ আরমান সহ মোঃ বাবু, সরওয়ার কামাল, মোঃ সাইফুল, মোঃ আলমকে যথাক্রমে সদস্য করা হয়েছে।
এবং সে সাথে উক্ত ছাত্র ও যুব ঐক্য পরিষদের ২৩জন বিশিষ্ট কমিটি গঠনের উপদেষ্টামন্ডলীরা হলেন হাজী অলি আহমদ, ফরিদুল আলম, ডা: সাহাব উদ্দিন, খোরশেদ আলম, মিজানুর রহমান, মো: জাফর আলম, রিদুয়ান হাসান, উক্ত উপদেষ্টাগণের সম্মতিতে উক্ত কমিটি গঠন করা হয়।
লোকমান ইসলাম রানা
কক্সবাজার প্রতিনিধি
আপনার মতামত লিখুন :