ঝিকরগাছায় জামায়াতের ইউনিয়ন টিম সদস্যের শিক্ষা শিবির অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৩ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আয়োজনে ইউনিয়ন টিম সদস্যদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) দিনব্যাপি লাউজানী কমপ্লেক্সে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন টিম সদস্যের নিয়ে শিক্ষা শিবিরে ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আ,জ,ম, সিদ্দিকুর রহমান সেক্রেটারী যশোর জেলা জামায়াত, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক মনিরুল ইসলাম, শিশু ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মসলেহ উদ্দিন ফরিদ, যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি আব্দুর রকিম,অধ্যাপক মশিউর রহমান , উপজেলা কর্মপরিষদ সদস্য ফখরুল ইসলাম,আবিদুর রহমান,সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, মাওলানা রেজাউল করিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি আলমগীর কবির,মুহাইমিনুল ইসলাম । এ ছাড়া ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর ও টিম সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :