বাসটি ৯০ ফুট পানির গভীরে, চলছে, উদ্ধারকাজ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

বাসটি  ৯০  ফুট পানির গভীরে, চলছে, উদ্ধারকাজ
__________________________________


পদ্মা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি প্রায় ৯০ ফুট গভীরে অবস্থান করছে বলে নিশ্চিত করেছে উদ্ধারকারী দল, দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও ডুবুরি  দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে, 

বুধবার (২৫ মার্চ ) রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা প্রশাসন, পানির অতিরিক্ত চাপে উদ্ধার অভিযানে হিমশিম খাচ্ছে ডুবুরিরা, 

তথ্য অনুযায়ী, বাসটি যাত্রী নিয়ে নদী পারাপারের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে নদীর  স্রোতের কারনে বাসটি দ্রুত তলিয়ে যায়, এতে বাসে থাকা যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে, 

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে, তবে পানির গভীরতা প্রায় ৯০  ফুট এবং প্রবল স্রোতের কারণে, উদ্ধার কাজ বেগ পেতে হচ্ছে, আধুনিক সরঞ্জাম ব্যবহার করে বাসটির অবস্থান সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট  কর্তপক্ষ, 

এদিকে এখন পর্যন্ত কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আর ও  অনেকে, তাদের উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে, নদীর আশেপাশে স্বজনদের ভিড় জমেছে, চলছে কান্না আর আহাজারি,

জেলা প্রশাসন জানিয়েছে, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত  অভিযান অব্যাহত থাকবে, পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের কথা ও বলা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়ন করা হয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযান এখনো ও চলছে।

শেখ শহিদুল ইসলাম মিঠু, 
বিশেষ প্রতিনিধি, 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ