সৌদি আরবে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের পরিচিতি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
প্রবাসীদের কল্যাণে কাজ করছে এক নিবেদিত সংগঠন
________________________
সৌদি আরবে কর্মরত প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে এই টিম প্রবাসীদের কর্মসংস্থান, সহায়তা ও সঠিক তথ্য প্রদানসহ নির্ভরযোগ্য সাপ্লাই কোম্পানির সঙ্গে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্প্রতি ১০১ টিমের সদস্য শাহাবুদ্দিন এবং পরিচালক মোঃ সেলিম রানা জানান, বর্তমানে সৌদি আরবের বেশ কিছু সাপ্লাই কোম্পানি কাজের পাশাপাশি থাকা-খাওয়ার সুবিধাও প্রদান করছে।
তারা বলেন— “আমরা খুশি যে বর্তমানে RIMAC COMPANY তে কাজ করার সুযোগ পেয়েছি। কোম্পানি আমাদের যথাযথ সুযোগ-সুবিধা দিচ্ছে।”
পরিচালক সেলিম রানা আরও বলেন—
“প্রবাসীদের সর্বপ্রথম সচেতন হতে হবে। অনেক সময় দালালদের প্রলোভনে পড়ে অনেকে বিপদে পড়েন। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা চাই, প্রবাসীরা একে অপরের পাশে থাকুক, কর্মসংস্থানের সুযোগ তৈরি করুক।”
তিনি প্রবাসীদের স্বাস্থ্য সচেতনতা ও সৌদি সরকারের আইন মেনে চলার আহ্বান জানান।
প্রবাসী ভুক্তভোগী খাইরুল ইসলাম বলেন—
“কাজের সময় সেফটি পোশাক বাধ্যতামূলক। কর্তব্যরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। নিয়ম ভঙ্গ করলে চাকরি পর্যন্ত চলে যেতে পারে।”
অন্যদিকে টিমের সদস্য সাঈদ শেখ জানান—
“আমরা একে অপরের খবর রাখি, সমস্যায় পাশে থাকি। ইনশাল্লাহ, একদিন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম জাতীয়ভাবে স্বীকৃতি পাবে।”
এই টিমের মূল লক্ষ্য— 👉 প্রবাসীদের হয়রানি রোধ
👉 নিরাপদ চাকরির ব্যবস্থা
👉 সৌদিতে বেকারত্ব কমানো
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম ধীরে ধীরে সৌদি প্রবাসী বাংলাদেশিদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠছে।
আপনার মতামত লিখুন :