নান্দাইলে প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক উদ্যোগে ইশরাত শামস মলির আর্থিক অনুদান


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি |নান্দাইল
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আর্থসামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে গতিশীল করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করেন ইসহাক রওশন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইশরাত শামস মলি।

​সম্প্রতি নান্দাইলে আয়োজিত এক চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিদের হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণী ইশরাত শামস মলির সঙ্গে তাঁর দুই সন্তানও উপস্থিত ছিলেন।

​অনুদান প্রদানের মূল লক্ষ্য হলো নান্দাইল উপজেলার ধর্মীয় উপাসনালয়ের (মসজিদ-মন্দির) সংস্কার ও উন্নয়ন, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন এবং এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো।

​উল্লেখ্য, ইশরাত শামস মলি নান্দাইলের মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছেন। এর আগে তিনি শিশু তাকরিমের চিকিৎসা ব্যয় বহন এবং ঈদ উপলক্ষে দুস্থদের আর্থিক সহায়তা প্রদান করে আলোচনায় আসেন। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সহধর্মিণী ইশরাত শামস মলির এমন মানবিক উদ্যোগকে স্থানীয়রা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, এই ধরণের নিয়মিত সামাজিক উদ্যোগ এলাকায় সম্প্রীতি, মানবিকতা এবং কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ