নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
আসন্ন ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষ্যা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জোর আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক ও উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব মাহমুদুল হাসান রাসেল। ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও জনপদে তাঁর প্রার্থিতা নিয়ে এখন সর্বত্র চলছে নানা আলোচনা।
স্থানীয় ভোটার ও তাঁর শুভাকাঙ্ক্ষীদের মতে, সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং এলাকার অবহেলিত জনপদের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের মানসিকতা সাধারণ মানুষকে তাঁর প্রতি আকৃষ্ট করছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় এবং মতবিনিময় অব্যাহত রেখেছেন মাহমুদুল হাসান রাসেল। দলমত নির্বিশেষে সকলের সমর্থন নিয়ে একটি আধুনিক, মডেল ও জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে চর নিলক্ষ্যা ইউনিয়নের জনগণ তাঁদের প্রকৃত নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাবে। তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে টিকে থাকেন এবং ভোটারদের রায় কার বাক্সে যায়, তা দেখার জন্য ভোটগ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আপনার মতামত লিখুন :