ময়মনসিংহে চর ঈশ্বরদিয়া রউফ মিয়াদের উপর হামলা মারধর করার অভিযোগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ময়মনসিংহে চর ঈশ্বরদিয়া রউফ মিয়াদের উপর হামলা মারধর করার অভিযোগ
_____________________________
ময়মনসিংহের সদর উপজেলার চর ঈশ্বরদিয়া স্কুলঘর বাজার সংলগ্ন স্থানে মোঃ এরশাদ মিয়া (৩৮), বোন হুসনা ভাই শাহজাহান. রউফ মিয়ার উপর হামলা মারধর করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায় চর ঈশ্বরদিয়া ৩১নং ওয়ার্ডের
মোঃ সিদ্দিক মিয়া (৪৫), জুবায়ের (৩০), মোঃ দুর্জয় (২০), মেহেদী (২০), ফরহাদ (৩৫), সহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন ২৫ জানুয়ারী ২০২৬ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৬.০০ ঘটিকার সময় পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্রসস্রে সজ্জিত হয়ে চর ঈশ্বরদিয়া স্কুলঘর বাজার সংলগ্ন স্থানে এসে মোঃ এরশাদ মিয়া (৩৮), এর সাথে অহেতুক ঝগড়া বিবাদ সৃষ্টি করে তাকে মারধর করতে থাকে। এ সংবাদ পেয়ে রউফ মিয়া বড়ভাই মোঃ শাহজাহান (৫৫) ও বড়বোন মোহাঃ হুসনা (৪০), মিলে ঘটনাস্থলে গেলে তাদের উপর এলোপাথারীভাবে অতর্কিত হামলা চালায়।
এ সময় মোঃ সিদ্দিক মিয়া জুবায়ের মোঃ দুর্জয় মিলে তাদের দুইহাত দিয়ে,হুসনাএবং মোঃ এরশাদ মিয়া (৩৮), কে হত্যার উদ্দেশ্যে আমাদের গলায় স্বজোরে চাপ দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে।তাদের হাতে থাকা লোহার রড, এসএস পাইপ দিয়ে আমাদের হাত-পা সহ সারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারীভাবে বাইরাইয়া গুরুতর বেদনাদায়ক জখম করে। তাদের উপর চরম ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি প্রদর্শন করে সুযোগমত পেলে জানে মেরে লাশগুম করে ফেলবে।
এ ঘটনায় মোঃ রউফ মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।
মোঃ সেলিম সাজ্জাদ
সিনিয়র স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
আপনার মতামত লিখুন :