ফরিদপুরে মরহুম আব্দুল গফুর শেখের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ফরিদপুরে মরহুম আব্দুল গফুর শেখের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল 
__________________________________

ফরিদপুর সদর উপজেলার 
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের 
সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক মরহুম আব্দুল গফুর শেখ এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মরহুম আব্দুল গফুর শেখ কৃষ্ণনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড়ের বর্তমান 
ইউপি সদস্য ও যুবদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের পিতা।

মরহুমের পরিবারবর্গের আয়োজনে,
(১৮ মার্চ) বুধবার সন্ধ্যায় হাট গোবিন্দপুর গ্রামের নিজ বাড়ীতে  
মরহুমের আত্মার স্মরণে মাগফিরাত কামনায় ইফতার ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

ইফতার মাহফিলের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন, মরহুমের সহযোদ্ধা কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ.কে. এম বাশারুল আলম বাদশা মিয়া, মরহুমের কনিষ্ঠ পুত্র আজিজুর রহমান
(ইউপি সদস্য)।

এ-সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, মরহুম আব্দুল গফুর শেখের পরিবারের সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক মুসল্লিরা উপস্থিত ছিলেন।

নিরঞ্জন মিত্র (নিরু) 
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ