ময়মনসিংহে জেলা প্রশাসক মুফিদুল আলমকে বাংলাদেশ স্কাউটসের বিদায় সংবর্ধনা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ময়মনসিংহে জেলা প্রশাসক মুফিদুল আলমকে বাংলাদেশ স্কাউটসের বিদায় সংবর্ধনা
___________________________
ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি জনাব মুফিদুল আলম–এর বিদায় উপলক্ষে বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এক অনাড়ম্বর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্কাউটস সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বিদায়ী জেলা প্রশাসক মুফিদুল আলমের কর্মনিষ্ঠা, সততা, আন্তরিকতা ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির উচ্চ প্রশংসা করেন। তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে জেলার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
নিজের বিদায়ী বক্তব্যে মুফিদুল আলম বলেন—
“ময়মনসিংহ আমার কাছে শুধু দায়িত্ব পালনের জায়গা নয়; এটি আমার কাছে এক পরিবারের মতো। এখানে মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমাকে সর্বদা অনুপ্রাণিত করেছে।”
স্কাউটসের পক্ষ থেকে স্মৃতিচারণ, শুভেচ্ছা বক্তব্য, ফুলেল অভিবাদন এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্কাউটস নেতৃবৃন্দ বিদায়ী জেলা প্রশাসকের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।
মোঃ সেলিম সাজ্জাদ,
সিনিয়র স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
আপনার মতামত লিখুন :