তারেক রহমানের ৩১ দফাই দেশ ও জাতীর মুক্তির সনদ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি :
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে বুধবার (২ এপ্রিল) উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেন ৩১ দফাই দেশ ও জাতীর মুক্তির সনদ।
এ সময় আনিসুর রহমান আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আশা আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। তিনি তত্ত্বাবধায়ক সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে দেশের মানুষের কল্যানের জন্য নির্বাচনের ব্যবস্থা করে জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দিন।
আলোচনা শেষে বাউফলে নওমালা ইউনিয়নের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জিয়া গবেষণা পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক মাহাবুবুর রহমান মাতব্বর, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, সুলতানা, আতিকা ইসলাম ডলি, নিলুফা এবং জিয়া গবেষণা পরিষদ বরগুনা জেলা যুগ্ন আহবায়ক ও জাতীয়তাবাদী মহিলা দল আমতলী উপজেলা সভাপতি মিরা খান সহ বাউফল উপজেলা শাখার বিএনপির নেতা কর্মীরা।
আপনার মতামত লিখুন :