শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত, ভূমিসেবা আরও জনবান্ধব করার নির্দেশ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মো: মামুন হোসেন, শেরপুরঃ
আজ ২৪ মে ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে মাসিক রাজস্ব সভা (মে-২০২৬) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

সভায় জেলার সার্বিক রাজস্ব আদায় কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনা, নামজারি, খাস জমি সংক্রান্ত কার্যক্রম এবং ভূমি বিষয়ক বিভিন্ন লক্ষ্যমাত্রা ও অর্জনের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া সরকারি সেবা প্রদানের মানোন্নয়ন, রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনবান্ধব ভূমিসেবা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মাঠপর্যায়ে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমিয়ে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ