বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে বিদায়ী ইউএনও মতবিনিময়


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

রাশেদুল ইসলাম রনি :
বকশীগঞ্জে উপজেলা প্রতিনিধিঃ



জামালপুরের বকশীগঞ্জ কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন সদ্য বদলীর আদেশাধীন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।  ২৬ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ  সম্মেলন কক্ষে  এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন সাংবাদিক আশরাফুল হায়দার,ফাতিউল হাফিজ বাবু, রাশেদুল ইসলাম রনি, ইমদাদুল  হক লালন, মতিন রহমান, আল মুজাহিদ বাবু, নাজমুল হাসান, ইমরান সরকার, মাহাবুর রহমান, সাংবাদিক  শাহনাজ পারভীন সহ অনেকে। গণমাধ্যমকর্মীরা বক্তব্যে বিদায়ী ইউএনও মাসুদ রানা  ও তাঁর পরিবারের কল্যাণ,সুস্বাস্থ্য,দীর্ঘজীবন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

বিদায়ী ইউএনও মাসুদ রানা  বলেন, এখানকার গণমাধ্যমকর্মীদের সহযোগিতা থাকায় অফিসিয়াল কাজের বাইরেও আমি মানুষের সেবার জন্য কাজ করেছি। তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, ইউএনও মাসুদ রানাকে ময়মনসিংহ বিভাগে কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে বদলি করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ