বিএনপির মনোনয়ন বিতর্কে কালিগঞ্জে হরতাল, বিক্ষোভ ও স্লোগানে মুখর নলতা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিনকে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো কালিগঞ্জ। মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. শহিদুল আলম–এর সমর্থকরা আধাবেলা হরতাল, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

সোমবার মনোনয়ন ঘোষণার পরপরই ডা. শহিদুল আলমের সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। নলতায় হাজারো নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে নলতা হাসপাতাল মোড়, সানি মার্কেট ও রওজা মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন হাজার হাজার নারী-পুরুষ কর্মী ও সমর্থকরা। এতে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা স্লোগান দেন— “ডা. শহিদুল আলমের নমিনেশন চাই, কাজী আলাউদ্দিনের নমিনেশন বাতিল কর”—এমন কুরুচিপূর্ণ ও ক্ষোভমিশ্রিত স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। তাদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্র থেকে একতরফাভাবে অচেনা প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে বিএনপির নিশ্চিত পরাজয় ডেকে আনবে।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে প্রার্থী ঘোষণা না করা হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

সোমবার রাতেও নলতা হাসপাতাল মোড়ে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।

এছাড়া মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে কালিগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর কালিগঞ্জ চৌরাস্তা মোড়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম।
সঞ্চালনা করেন নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী আজিজুল ইসলাম।

সমাবেশে আরও বক্তব্য রাখেন—
উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল,
উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুস সেলিম,
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল আজিজ,
উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পারভেজ,
সাবেক ছাত্রদল সভাপতি শেখ মোজাফফর হোসেন,

এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

🔹 উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে এলাকাজুড়ে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।


হাফিজুর রহমান, 
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ