নীলফামারীতে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠত।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

আব্দুস সালাম, নীলফামারীঃ



নীলফামারী জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শনিবার (১৫ই মার্চ) বিকেলে শহরের স্কাই ভিউ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহম্মাদ সিথুন এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম আপেল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আল মামুন, বিএনপির নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. খাইরুল আনাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সভাপতি আবু ছাদেক চৌধুরী লুলু, নীলফামারী জর্জ কোর্টের জিপি এ্যাডঃ আবু মোঃ সোয়েম, পিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ আল মাসুদ চৌধুরী, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, নীলফামারী পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডঃ আনিছুর রহমান আজাদ সহ অনেকে।

উক্ত অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন এ্যাডঃ মামুনুর রশীদ পাটোয়ারী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ