দিনাজপুর ঐতিহ্যেরবাহি লাঠি খেলা অনুষ্ঠিত হয়


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃ কামরুজ্জামান, 
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ


‎দিনাজপুর জেলার খানসামা উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়নে ৩ নং ওয়ার্ড হাসিমপুর মানিকগঞ্জ বাজারে  ঐতিহ্যবাহী লাঠি খেলা
‎মহরম উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা। এই লাঠি খেলাকে কেন্দ্র করে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। লাঠির আঘাত থেকে বাঁচতে ঢাল দিয়ে বারবার প্রতিহত করছেন প্রতিপক্ষের আক্রমণ। আর সুযোগ মতো গায়ে লাগাতে পারলেই যোগ হচ্ছে পয়েন্ট।
‎বৃস্হপতিবার (১০ জুলাই) ৯:৩০ মিনিটে খানসামা উপজেলার  গোয়ালডিহি ইউনিয়নের মানিকগঞ্জ বাজারের অন্নদা চরণ রায়  মিল চাটালে  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই লাঠি খেলা অনুষ্ঠিত হয়। খেলাটির আয়োজন করেন আনন্দ তরুন সংগঠন
‎ঐতিহ্যবাহী এ খেলা দেখতে আসে শিশু থেকে বৃদ্ধ বয়সের হাজারো দর্শক। সবার দাবি ঐতিহ্যবাহী এই খেলা আয়োজন যেন অব্যাহত থাকে। যেন নতুন প্রজন্ম লাঠিবাড়ি খেলার ঐতিহ্য ধরে রাখতে পারে। অন্যদিকে আয়োজকরা বলছেন, তারাও চেষ্টা করবেন প্রতি বছর এমন আয়োজন করার।
‎ঘরগ্রামের লাঠিয়াল mk tv দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর  নিউজকে বলেন, বাপ দাদাকে দেখেছি এই খেলা খেলতে, তাই খেলা শিখেছি। এই লাঠিবাড়ি খেলা খেলে অনেক আনন্দ পাই। তাই তরুণদের ডাকে সাড়া দিয়ে খেলতে আসছি।
‎ নলবাড়ি ও হাসিমপুর গ্রামের ৭০ বছরের বৃদ্ধা Mk tv ও দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর  নিউজকে বলেন, দীর্ঘদিন পর লাঠিবাড়ি খেলা দেখলাম। আমরা চাই বর্তমান সময়ের ছেলেরা এই ঐতিহ্য ধরে রাখুক।
‎লাঠিবাড়ি খেলার সঞ্চালক   মাতু রায় ও আজগার mk tv সংবাদক কর্মীকে  বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য বহন করা লাঠিবাড়ি খেলাটি প্রায় হারিয়ে গেছে। তাই গ্রামের তরুণরা এই খেলার আয়োজন করেছিল। আমরা চাই প্রতি বছর এই খেলাটির আয়োজন করা হোক।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ