সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় সিরাতুন্নবী (সা:) আলোচনা সভা অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় সিরাতুন্নবী (সা:) আলোচনা সভা অনুষ্ঠিত 
__________________________________



আশাশুনি উপজেলা শোভনালী ইউনিয়নে সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সা:) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২২সেপ্টেম্বর সকাল ১০ঘটিকা বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া সভাপতিত্বে ও সিনিয়র  শিক্ষক  আবু তাহের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি  অধ্যাপক ওয়ালিউল্লাহ। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ১৪নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শোভনালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মরহুম এ বি এম রিয়াছাত আলী সুযোগ্য পুত্র মাওলানা নূরুল আবছার মুরতাজা। আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য  নাসিরুদ্দিন,   মাওলানা আহমদ আল হাসিব, সরাপপুর দাখিল মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার মাওলানা গোলাম রসুল,হাফেজ আবুল হোসাইন বুলবুল,কবির আহমেদ,মাওলানা নজরুল ইসলাম,শিক্ষক মনির উদ্দিন, ওসমান গনি, অনুপ কুমার, আব্দুল মজিদ,তহমিনা খাতুন,মৌসুমি খাতুন সহ সকল ছাত্র-ছাত্রী বৃন্দ।

আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের   এর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবুল হোসাইন বুলবুল।


আব্দুর রাজজাক 
সাতক্ষীরা প্রতিনিধিঃ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ