খুলনা ৬ আসনের সাবেক এমপি বাবুর দুই বাড়ি, ১৩ বিঘা জমি সহ স্থাবর সম্পদ জব্দ।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা।



খুলনা ৬ আসনের সাবেক সংসদ সদস্য এমপি মোঃ আখতারুজ্জামান বাবুর ঢাকার মোহাম্মদপুরে দুই একর জমি, খুলনায় দুটি বাড়ি ও কেসিসি মার্কেটে ১৩০ বর্গফুটের তিনটি দোকান সহ মোট ১৩ বিঘা জমি ক্রোক ও ১৪ টি ব্যাংক হিসেবে ৩১ লাখ 8 হাজার ৮৭৩ টাকা ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত, বাড়ি দোকান ও জমির মূল্য ধরা হয়েছে ৭ কোটি ৩২ লাখ ৬ হাজার ৮৭০ টাকা,
আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জর্জ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন, দুদকের পক্ষে উপপরিচালক জয়নাল আবেদীন এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ চেয়ে আবেদন করেন,
দুদকের তথ্য কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন, 
দুদকের আবেদনে বলা হয়েছে মোঃ আখতারুজ্জামান বাবুর বিরুদ্ধে অভিযোগগুলো অনুসন্ধান পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধান টিম গঠন করা হয়েছে, নথি পর্যালোচনায় দেখা যায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী আতারুজ্জামান বাবুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে টিকাদারি ব্যবসা সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপুর্বক ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে


অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামীয় স্থাবর অস্থাবর সম্পত্তি  হস্তান্তরের চেষ্টা করেছেন, যা করতে পারলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের আদালতে চার্জশিট  দাখিল, আদালত বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলদ্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণ সহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে, সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে স্থাবর সম্পত্তির গুলো সম্পত্তিগুলো ক্রোক (জব্দ) ও আস্থাবর সম্পত্তিগুলো ফ্রিজ ( অবরুদ্ধ) করা প্রয়োজন,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ