ধামইরহাটে গরুবোঝাই ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ধামইরহাটে গরুবোঝাই ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত
______________________________________



নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬-৭ জন।

শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস রোডের ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ধামইরহাট উপজেলার আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) ও একই গ্রামের জয়নুলের ছেলে নূর আলম (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সকালে তারা ভটভটিতে গরু নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। পথে বিহারীনগর বাইপাসের ডাবল ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী মারা যান।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ধামইরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, “সকালে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুই ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ উদ্ধার করে থানায় আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”



মাহবুবুজ্জামান সেতু


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ