চক্ষু চিকিৎসায় মানবিক উদ্যোগ: হতদরিদ্রদের পাশে ডাঃ মাহমুদুল হাসান সিদ্দিকী শিবলী


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃ সেলিম সাজ্জাদ,
স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ



চোখের সমস্যায় ভোগা হতদরিদ্র, শিশু, বয়স্ক ও বৃদ্ধ জনগোষ্ঠীর জন্য এক ব্যতিক্রমী মানবিক সেবার উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহের চক্ষু বিশেষজ্ঞ 
ডাঃ মাহমুদুল হাসান সিদ্দিকী (শিবলী)।

অর্থের অভাবে যারা চিকিৎসা থেকে বঞ্চিত, তাদের কথা মাথায় রেখেই ডা. শিবলী সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করছেন। এই সেবার আওতায় ৮০০ টাকার নির্ধারিত চিকিৎসা ভিজিট সম্পূর্ণ মওকুফ করা হয়েছে, যা নি:সন্দেহে সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি বড় সহায়তা।

একজন দায়িত্বশীল ও মানবিক চিকিৎসক হিসেবে সুপরিচিত ডাঃ মাহমুদুল হাসান সিদ্দিকী   শিবলী বলেন,

চোখের সমস্যায় ভোগা মানুষ যারা শুধুমাত্র অর্থের কারণে চিকিৎসা নিতে পারছেন না, তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। আমি চাই, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীও যেন চোখের আলো ফিরে পায়। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নেক্সাস হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ময়মনসিংহের  অবস্থিত হাসপাতালে সরাসরি এসে নাম নিবন্ধন করলেই রোগীরা এই সেবা গ্রহণ করতে পারবেন। প্রতিদিন সকাল থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত এই সেবা চালু থাকবে।

চিকিৎসাসেবার এমন উদ্যোগে ময়মনসিংহের সাধারণ মানুষ ও স্বাস্থ্যসচেতন মহলে ব্যাপক প্রশংসা লাভ করেছেন 
ডাঃ মাহমুদুল হাসান সিদ্দিকী (শিবলী)।

সেবার এই ধারাবাহিকতা সমাজে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করবে বলেই প্রত্যাশা সকলের।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ