ময়মনসিংহে জমি দখলকে কেন্দ্র করে বৃদ্ধাকে হুমকি, থানায় অভিযোগ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ময়মনসিংহে জমি দখলকে কেন্দ্র করে বৃদ্ধাকে  হুমকি, থানায় অভিযোগ
____________________________


ময়মনসিংহের কোতোয়ালী এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় ভুক্তভোগী ফাতেমা খাতুন কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শম্ভুগঞ্জ মাঝিপাড়া এলাকার বাসিন্দা ফাতেমা খাতুনের সঙ্গে একই এলাকার শাহীন মীর  ও নাঈম মীর  নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধে জড়িয়ে আছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, চর রঘুরামপুর মৌজায় অবস্থিত খতিয়ান নং ৪৭০৩, নামজারি খতিয়ান নং ১২০৭, দাগ নং ৫০৬৬ এর মোট ৮ শতাংশ জমি ফাতেমা খাতুনের ক্রয়কৃত ও নিয়মিত খাজনা পরিশোধ করা সম্পত্তি।

ফাতেমা খাতুন বলেন, বিবাদী পক্ষ দীর্ঘদিন ধরে তাকে ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে এবং জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা করছে। এমনকি তারা ওই জমিতে জোর করে ঘরও নির্মাণ করেছে।

অভিযোগে আরও জানা যায় , গত (২ ডিসেম্বর) বিকেলে আনুমানিক ৪টায় নাঈম মীর তার মোবাইলে নম্বর থেকে ফাতেমার চাচাতো ভাই ফখর উদ্দিনের মোবাইলে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও  হুমকি দেয়। কলের সময় সে হুমকি দিয়ে বলে ফাতেমা যেন কখনো জমিতে না যায় এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও হুমকি দেয়।

 ফাতেমা খাতুন আরো বলেন বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেছি। তার দাবি, ঘটনাটির স্বাক্ষী রয়েছে এবং সরেজমিন তদন্ত করলে সত্যতা পাওয়া যাবে।

ময়মনসিংহে জমিসংক্রান্ত বিরোধ বাড়ছে, এবং এর জেরে প্রায়ই দাঙ্গা হাঙ্গামা ও সহিংসতার ঘটনা ঘটছে। স্থানীয়রা দ্রুত আইনগত সমাধানের দাবি জানিয়েছেন।

 অভিযুক্ত শহীন মীরের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোন সঠিক ব্যাখ্যা দিতে পারেননি।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।


মোঃ সেলিম সাজ্জাদ 
সিনিয়র স্টাফ রিপোর্টার ময়মনসিংহ 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ