গাজীপুরে নৃশংস তুহিন হত্যার প্রতিবাদে জলঢাকায় একঘণ্টাব্যাপী মানববন্ধন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

আরেফিন ইসলাম, 
জলঢাকা উপজেলা প্রতিনিধি: 



নীলফামারীর জলঢাকায় শনিবার (৯ আগস্ট) গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে একঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।

জলঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া মানববন্ধনে বক্তারা নৃশংস হত্যাকাণ্ডে গভীর ক্ষোভ ও শোক প্রকাশ করেন এবং তুহিনের পরিবার ও সাংবাদিক সমাজের প্রতি গভীর সমবেদনা জানান।

জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বলেন, “আসাদুজ্জামান তুহিন ছিলেন নির্ভীক, সাহসী ও সততার প্রতীক। তাঁর হত্যা আমাদের সাংবাদিক সমাজের জন্য এক কঠোর দৃষ্টান্ত, যা একপ্রকার আমাদের গলার কাঁটা। আমরা দৃঢ়ভাবে দাবি জানাই, দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মনি, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আসাদুজ্জামান সুমন ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদ, নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের প্রতিবর্তক ও গণতন্ত্রের রক্ষক। তাদের নিরাপত্তা নিশ্চিত না করা হলে স্বাধীন সাংবাদিকতা বিপন্ন হবে। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, দেশের প্রতিটি সাংবাদিকের নিরাপত্তা এবং সাংবিধানিক অধিকার রক্ষায় তৎপর হতে হবে।

এছাড়াও, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এন আই মানিক ও সাধারণ সম্পাদক তহমিদার রহমান মিলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন এবং একমত হন হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার।

মানববন্ধন শেষে এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি পুনর্ব্যক্ত করা হয় এবং সাংবাদিক সমাজের প্রতি সহমর্মিতা জানিয়ে তুহিনের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
জলঢাকায় কর্মরত সাংবাদিকরা আশ্বস্ত করেছেন, তারা তুহিনের হত্যার শাস্তি না হওয়া পর্যন্ত ধৈর্য্যহীন হয়ে রুখে দাঁড়াবেন এবং সাংবাদিকতার মর্যাদা রক্ষায় প্রতিনিয়ত সচেষ্ট থাকবেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ