মান্দায় ‘সেবাই ধর্ম’র উদ্যোগে শারদীয় দুর্গাপূজায় বস্ত্র বিতরণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মান্দায় ‘সেবাই ধর্ম’র উদ্যোগে শারদীয় দুর্গাপূজায় বস্ত্র বিতরণ
___________________________________
নওগাঁর মান্দা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও হতদরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবাই ধর্ম’।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের কীর্তলি ফণী পাড়া মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে আশেপাশের ১০-১২টি গ্রামের শতাধিক অসহায় মানুষের মাঝে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক বাসুদেব বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উদ্যোক্তা এবং স্বেচ্ছাসেবক প্রান্ত শিং, অপু সরকার ও বিল্টু ফণী।
এ সময় অতিথিরা বলেন, ‘সেবাই ধর্ম’ একটি ব্যতিক্রমী মানবিক সংগঠন। শারদীয় উৎসবের আগে এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আগামী দিনগুলোতেও এ ধরনের কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন তারা।
সংগঠনের উদ্যোক্তারা জানান, এ কার্যক্রম সম্পূর্ণভাবে ব্যক্তি উদ্যোগে পরিচালিত। ভবিষ্যতে আরও বড় পরিসরে সেবামূলক কার্যক্রম চালানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মাহবুবুজ্জামান সেতু, যশোর।
আপনার মতামত লিখুন :