সুনামগঞ্জে পুলিশের উপর হামলা ও আসামি ছিনতাইয়ের চেষ্টা, ছাত্রলীগ নেতাসহ ৮ জন গ্রেপ্তার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

​

শফিকুল বারী সুনামগঞ্জ প্রতিনিধি। 

​সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা ও নাশকতা মামলার আসামি ছিনতাইচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার মা, বাবা, ছোট বোন ও বন্ধুসহ মোট আটজনকে আটক করা হয়েছে।

​গত শনিবার (৩১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে রবিবার (১ নভেম্বর) দুপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছোট বোন ছাড়া বাকি সাতজনকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

​যাঁদের গ্রেফতার করা হয়েছে,

ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স ছাড়াও গ্রেফতারকৃতরা হলেন—তার বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৫), মা শামী আক্তার পলি (৩৮), প্রিন্সের বন্ধু কাওছার আহমদ সোহাগ (২১), ইফাত আলম রাবিদ (২১), শাহরিয়ার সাদি (১৯), তাকরিব রহমান তানহির (২০) এবং প্রিন্সের এক ছোট বোন (যাকে পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়নি)

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাতে নাশকতা মামলার আসামি হিসেবে ছাত্রলীগ নেতা প্রিন্সকে আটক করা হয়েছিল। থানায় আনার পর হাজতে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

​এই সুযোগে প্রিন্সের পরিবার ও সহযোগীরা মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালান এবং সরকারি কাজে বাধা দিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এই ঘটনার জেরে পুলিশি অভিযানে শনিবার মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয় এবং রবিবার আদালতে সোপর্দ করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ