সংস্কার ও হাসিনার বিচারের আগে কোন নির্বাচন নয় জামায়াতে মিয়া গোলাম পরওয়ার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু  ব্যূরো প্রধান খুলনা 



বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পর্যাপ্ত সংস্কার ও হাসিনার বিচার সম্পূর্ণ করে জাতীয় নির্বাচন দিলে আমরা সেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত, সংস্কার ও বিচারের আগে কোন নির্বাচন নয়, আমাদের দলের আমির ইতিমধ্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই, শুক্রবার (১৮ এপ্রিল) সকালে কুমিল্লার লাকসামে জামায়াতের এক কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি, 

লাকসাম পৌর জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিতে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যর মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, অহংকারী অত্যাচারী শাসকের পরিণতি কি হতে পারে, হাসিনাকে দেখে ভবিষ্যৎ প্রজন্মকে শিখতে হবে, 
তিনি বলেন, জামায়েতকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকে নিষিদ্ধ করে দিয়েছে, জুলাই আন্দোলনে দুই হাজার ছাত্র জনতার জীবন ৩০ হাজার আহতের রক্তের ঋণ শোধ করতে হবে, আমরা তাদের কাছে দায়বদ্ধ, নতুন বাংলাদেশ হবে পূর্ণ স্বাধীন, এখানে জনগণের অধিকার থাকবে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে, ইনসাফপূর্ণ অর্থনীতি হবে, সঠিক বিচার ব্যবস্থা নিশ্চিত হবে,এ দেশ থেকে হাজার কোটি টাকা বিদেশে পাচার হবে না, 

তিনি আরো বলেন, গত ১৬ বছর আমাদের ভোট অধিকার ছিল না, আমাদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল ফ্যাসিবাদী সরকার,
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে জনগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, বিএনপি ও জামায়াত যেভাবে গত ১৬ বছর নির্যাতন সহ্য করে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উৎখাত করেছে, সেভাবেই সামনে যে কোন জাতীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ থাকবো, 
মিয়া গোলাম পরওয়ার বলেন, কোরআন ও সুন্নাহর আইন ছাড়া, মানব রচিত সংবিধান মানুষের কল্যাণ সাধিত করতে পারে না, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআন সুন্নাহর আলোকে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে এতেই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ