মান্দায় নবজাতকের লাশ উদ্ধার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মান্দায় নবজাতকের লাশ উদ্ধার
__________________________________



নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের পাশে আত্রাই নদ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ ঘাটের অদূরে নদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

স্থানীয়রা জানান, নদীর ধারে পড়ে থাকা একটি নবজাতকের নিথর দেহ দেখে সবার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি মান্দা থানা পুলিশকে জানানো হলে, রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত নবজাতকটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নবজাতকের মৃত্যুর কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ঘটনার পেছনে কোনো অপরাধ সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ