কালিগঞ্জে ধানের শীষের কর্মী সম্মেলনে ঐক্যবদ্ধ নির্বাচনী প্রস্তুতির আহ্বান
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
কালিগঞ্জে ধানের শীষের কর্মী সম্মেলনে ঐক্যবদ্ধ নির্বাচনী প্রস্তুতির আহ্বান
___________________________________
কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ধানের শীষের কর্মী সম্মেলন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভদ্রখালী বাজার চত্বরে আয়োজিত এ সমাবেশে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য নুর মোহাম্মাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য এবং সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামান রোকন, চাম্পাফুল ইউনিয়নের সাবেক সদস্য সচিব আবুল কালাম আজাদ, বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, এবং কামরুজ্জামান হাবিব।
এছাড়া বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোখলেছুর রহমান, উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশীদ আলী গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম মিলন, জাকির হোসেন, সাবেক দপ্তর সম্পাদক বিজয় কুমার সরকার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান।
বক্তারা বলেন, “সব ভেদাভেদ ভুলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে, শহীদ জিয়ার সৈনিকেরা তা প্রতিহত করতে প্রস্তুত।
হাফিজুর রহমান,
সাতক্ষীরা (কালিগঞ্জ) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন :