রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিনা দোষে কারাবরণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
নিজস্ব প্রতিবেদন
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের সহজ-সরল ও সদাচারী মানুষ সৈয়দ শিহাব উদ্দিন মিজান আজ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
গত ১৬ মে ২০২৫ ইং, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটায় স্থানীয় পুলিশ তার বাড়িতে হানা দিয়ে কোনো ধরনের স্পষ্ট কারণ ছাড়াই তাকে আটক করে নিয়ে যায়। পুলিশের কাছে বারবার জানতে চেয়েও তিনি কোনো সন্তোষজনক উত্তর পাননি। পরবর্তীতে জানা যায়, তাকে উদ্দেশ্যমূলকভাবে কিশোর গ্যাংয়ের লিডার ও কথিত মাফিয়া ডন আখ্যা দিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়, তার নেতৃত্বাধীন গ্যাং নাকি এলাকায় নানা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। অথচ শিহাব উদ্দিন মিজান এরকম কোনো কর্মকাণ্ডের সাথে কখনোই যুক্ত ছিলেন না। বরং তার পরিবার একটি সুস্থ, সম্মানিত পরিবার হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় পরিচিত। তার পিতা সৈয়দ বশির উদ্দিন ছিলেন স্থানীয় ইউপি সদস্য — যা তার পারিবারিক মর্যাদার প্রমাণ।
স্থানীয় সূত্রে জানা যায়, শিহাব উদ্দিন মিজান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। রাজনৈতিক প্রতিপক্ষের চক্রান্তে তাকে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ পদে যেতে না দেওয়ার জন্যই এই মিথ্যা মামলা ও চরিত্রহননের অপচেষ্টা চালানো হয়েছে।
জেল হেফাজতে থাকার সময়েও তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরা কুৎসা রটানো হয়েছে। মিথ্যা নামে-বেনামে ফেসবুক আইডি খুলে তার রাজনৈতিক নেতা হাজী মুজিবের সাথে তোলা ছবি বিকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয় এবং কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে তার রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা চালানো হয়।
অবশেষে ১ মাস ১০ দিন অন্যায়ভাবে কারাভোগের পর আদালত থেকে জামিনে মুক্তি পান সৈয়দ শিহাব উদ্দিন মিজান। বর্তমানে তিনি ও তার পরিবার মানসিকভাবে চরম ভেঙে পড়লেও ন্যায়বিচারের আশায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
সংবাদে চোখ রাখুন, সত্য প্রকাশ করুন।
আপনার মতামত লিখুন :