পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে আটক করেছে পুলিশ।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ ইকবাল মোরশেদ,
স্টাফ রিপোর্টার, কুমিল্লাঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে পুত্রবধূকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে তার নিজের শ্বশুরের উপর তাই শ্বশুর আহসান উল্যাহকে (৫৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী দুবাই প্রবাসী। এই সুযোগে মোঃ আহসান উল্যাহ দীর্ঘদিন ধরে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার (১৪ মার্চ) গভীর রাতে পুএবধূ ঘুমিয়ে থাকা অবস্থায় শশুর আহসান উল্যাহ কৌশলে তার ঘরে প্রবেশ করে মুখ চেপে ধরে ধর্ষণ করেন।
পরদিন সকালে পুএবধূ তার স্বামী, শাশুড়ি ও মাকে বিষয়টি জানান। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রোববার (১৬ মার্চ) সকালে চরপার্বতীর কেটিএম হাট এলাকা থেকে আহসান উল্যাহকে গ্রেপ্তার করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :