নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হাজী রফিকুল ইসলামের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃ আশরাফুল হক বাবু 
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা হাজী রফিকুল ইসলাম (৭৪) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নাগরপুর সদর ইউনিয়নের বাড়ীকগ্রাম এলাকার কৃতি সন্তান। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টার দিকে ঢাকার ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ আছর নাগরপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজার পূর্বে উপজেলা প্রশাসন ও পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা হাজী রফিকুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর উপজেলা বি আর ডি বি (চেয়ারম্যান) আহমেদ আলী রানা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা, মোঃ সুজায়েত হোসেন, সরকারি যদুনাথ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে নিজ গ্রাম বাড়ীকগ্রামে দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ