আদর্শগ্রাম দারুন্নাজাত মাদ্রাসায় খতমে কুরআন উপলক্ষে দোয়া ও অভিভাবক-সুধী সমাবেশ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
আদর্শগ্রাম দারুন্নাজাত মাদ্রাসায় খতমে কুরআন উপলক্ষে দোয়া ও অভিভাবক-সুধী সমাবেশ
_______________________________
অদ্য ২৮ অক্টোবর ২০২৫ ইং খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডে অবস্থিত আদর্শগ্রাম দারুন্নাজাত মাদ্রাসায় খতমে কুরআন উপলক্ষে দোয়া ও অভিভাবক-সুধী সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াইর রহমান জিহান ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক জনাব আবদুল মালেক , এবং সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মাওলানা আহমদ উল্লাহ সাহেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা কারী হারুনুর রশীদ আজিজি, এবং
স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম (পরিচালক, আদর্শগ্রাম দারুন্নাজাত মাদ্রাসা)। এছাড়া আরো বক্তব্য রাখেন ফরিদ ডিলার,আবদুর রশীদ, শাহরিয়ার নাজিম, শেখ আহমদ, আমির হোসেন রনি, মাবুল হক প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক-অভিভাবিকা বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সকলের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল, হৃদয়গ্রাহী ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শিক্ষক মণ্ডলীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয় সফল ও মনোমুগ্ধকর আয়োজন উপহার দেওয়ার জন্য।
শেষে উপস্থিত সকলেই প্রতিষ্ঠানের অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করেন। আল্লাহ তায়ালা যেন আদর্শগ্রাম দারুন্নাজাত মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত সফলতা ও কল্যাণের সাথে কায়েম ও দায়েম রাখেন আমিন।
এম এ সিদ্দিক প্রতিবেদনে
আপনার মতামত লিখুন :