ইচ্ছে ছিল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইচ্ছে ছিল
শাহিনুর ইসলাম
আমার হৃদ মন্দিরে তুমি থাকো সারাবেলা,
সকাল হয়ে সন্ধা নামে,
তবু আমার হৃদমাঝার তোমায় নিয়ে খেলে
হরেক নাম অজানা খেলা।
ইচ্ছে ছিলো তোমার সাথে বাঁধবো সুখের ঘর,
দুজনের খুঁনসুটিতে রাতের দী-প্রহরে গল্পে নিবো নতুন মোড়,
সেই গল্প সাঙ্গ হতে সুদীর্ঘ রজনী সংকীর্ণ হয়ে হবে ভোর।
ইচ্ছে ছিল তোমাকে বানাবো গিটারের তার,
দিবালোকেও বাজাবো ইচ্ছে মতো,
আবার মেরামত করবো রাত্রি জেগে,
যখন আঙ্গুলের আঘাতে হয়ে যাবে ক্ষত।
ইচ্ছে ছিলো ঘড়ির কাটা বানিয়ে
রাখবো তোমায় হাতে,
ইচ্ছে ছিলো জীবনের বিন্দুমাত্র সময়
ক্ষয় করবো না,তুমি বিনা অন্য কোনো খাতে।
আজও ইচ্ছেগুলো আমার হৃদয়ে রয়েছে পরে,
শুধু তুমি নেই,
তুমি রয়েছো অন্যজনের ঘরে।
আপনার মতামত লিখুন :