গনঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাংলাদেশ স্কাউটস এর মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ স্কাউটস ঝিকরগাছা উপজেলা শাখা এর আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন এবং ঝিকরগাছা উপজেলা কাব স্কাউট "তৃতীয় ব্যাচ কোর্স-২০২৫" কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা স্কাউটস সভাপতি এবং ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার।
স্কাউট পতাকা উত্তোলন করেন ঝিকরগাছা উপজেলা স্কাউটস কমিশনার মোঃ ইসমাইল হোসেন সোহাগ। কাব স্কাউট পতাকা উত্তোলন করেন কৃষ্ণনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকিফুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক আলী তারেক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস সহ-সভাপতি, উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় ঘোষাল, উপজেলা রিসোর্স সেন্টার (ইউ আর সি) ইনস্ট্রাকটর শিউলী খাতুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাজমুল ইসলাম সহ উপজেলা স্কাউটস এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও স্কাউট কাব শিক্ষার্থীরা।
আপনার মতামত লিখুন :