শ্রীমঙ্গলে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

অন্তর মিয়া
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:



শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ১১২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন ৬নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদের অন্তর্গত রামনগর গাজীপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আব্দুল্লাহ (৩৫), পিতা-মৃত নুরুল হক, এবং আমজাদ হোসেন (১৯), পিতা-মৃত সিরাজ মিয়া। তারা উভয়ই রামনগর, গাজীপুর এলাকার বাসিন্দা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) সজীব চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।স্থানীয়  সংবাদের ভিত্তিতে আব্দুল্লাহর বসতঘরের সামনে মাদক ক্রয়-বিক্রয় চলাকালে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ