নালিতাবাড়ি গারোপাহাড়ে বিলুপ্ত প্রায় শিমুল ফুলের বসন্তের হাওয়া ।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদন
দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ শেরপুর। 

তুমি আমার লাল শিমুলের ফুল , ভালোবেশে করেছো আকুল, তুমি বসন্তের আগুন । মালুয়া মহুয়ার দেশ শেরপুরের ভাটি অঞ্চলের মরমি গানের বাউল শিল্পি সালাম সরকারের কন্ঠে গাঁওয়া এ গানটি স্মরন করিয়ে দেয় আবহ্মান বাংলাদেশের শিমুল গাছের কথা। গ্রাম বাংলার শিমুল গাছ দেখা যায়। শিমুল গাছ বা শিমুল ফুল চেনে না এমন মানুষ অনেক কম আছে। শিমুল গাছের ইংরেজী নাম ঝরষশ ঈড়:ড়হ। এটি উচ্চতা ১৫ থেকে ২০ মিটার। শিমুল গাছ ছোট ছোট কাটাযুক্ত । শিমুল গাছের ফুল খুবই প্রসিদ্ধ আমাদের দেশে।  শিমুল গাছ থেকে তুলাও হয়। 

১০-১২ বছর আগেও শেরপুরের নালিাতাবাড়ি উপজেলার গ্রাম ও পাহাড় বেষ্টিত অঞ্চলে অধিকাংশ বাড়ির আনাচে কানাচে প্রচুর শিমুল গাছ দেখা যেতো। বিশেষ করে ফালগুন মাসে কোকিলের ডাকে শিমুল গাছের নয়নাভিরাম ফুলই জানান দিতো কোনো এলাকায় শিমুল গাছ আছে। সেই সাথে গাছে গাছে প্রস্ফুটিত শিমুল ফুল বাঙ্গালিকে স্মরন করিয়ে দিতো বসন্তে কালের কথা। দিগন্ত বিস্তৃত গ্রামে লাল শাড়ী পড়ে মাথা উচুঁ করে দূরের পথিককে  হাতছানী দিতো এই শিমুল গাছ। 
রক্ত লাল শিমুল ফুলে রূপ বসন্তের শোভাকে আরো প্রাণবন্ত তোলে। কিন্ত এখন আর সেই কান্তিক শিমুল গাছ তেমন চোখে পড়ে না। 

খোঁজ নিয়ে জানা যায়, নালিতাবাড়ি উপজেলার যোগানিয়া ইউনিয়নের উজান গাংপাড় দুগাংপাড় বাজার সংগ্রলন মালিঝি নদীর তীরে  কোন্নগর, রাজাখালপাড়, রাবারড্যাম এলাকা, গোবিন্দনগর, ভোগাইপাড়, গোজাকুড়া, মরিচপুরান, পলাশিয়া, খলাভাঙ্গা, রূপনারায়নকুড়া এসব এলাকায় শিমুল গাছ দেখা যায়। 
নালিতাবাড়ি উপজেলার, পাহাড়ী অঞ্চলে ব্যাক্তিগত উদ্দ্যোগে মিমুল গাছ রূপন করা হয় না। তাছাড়া প্রাকৃতিক ভাবে গ্রাম অঞ্চলের আনাছেকানাছে যে সকল শিমুল গাছ গজিয়ে উঠে সে গুলো এক শ্রেনীর ফার্নিচার ব্যাবসায়ী ক্রয় করে ইট কাটার ফর্মা তৈরি করেন। পাশাপাশি এলাকায় শাটারিং ব্যবসায়ীরা অবাধে শিমুল নিধন করেন। বিল্ডিং নির্মানে শাটারিং তৈরি কাজ করেছেন। ফলে উপজেলা থেকে দিনের পর দিন হারিয়ে যাচ্ছে শিমুল গাছ। 
এক দিকে এলাকার মানুষ বঞ্চিত হচ্ছে লেপ, তোশক ও বালিশ তৈরির মানসম্মত তুলা থেকে। অপর দিকে প্রকৃতিক হারাচ্ছে তার ভারসাম্য।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ