জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ময়মনসিংহকে মডেল জেলা গড়ার অঙ্গীকার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃ সেলিম সাজ্জাদ  
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ 
 


ময়মনসিংহ জেলা প্রশাসনকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অবহেলিত এই অঞ্চলের সার্বিক উন্নয়নে আত্মনিয়োগ করেছেন। সরকারি প্রশাসনের প্রতিটি স্তরকে দালাল ও দুর্নীতিমুক্ত করে একটি জনকল্যাণমুখী প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তার উদ্যোগ ব্যাপক প্রশংসিত হচ্ছে।

দায়িত্বশীল নেতৃত্বে আস্থার প্রতীক

ডিসি মুফিদুল আলমের নেতৃত্বে জেলার ভূমি অফিস, শিক্ষা, স্বাস্থ্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে নজরকাড়া অগ্রগতি দেখা যাচ্ছে। তিনি ব্যক্তিগতভাবে অসহায়, দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন, যার ফলে তিনি এখন জেলার সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

সততা, দক্ষতা ও গতিশীলতা—একত্রে এক প্রশাসক

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪তম ব্যাচে উত্তীর্ণ মুফিদুল আলম পূর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের একান্ত সচিব, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের পিএস, রাজস্ব কর্মকর্তা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বান্দরবানসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইউএনও ও এডিএম হিসেবে তার প্রশাসনিক দক্ষতা ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহেও দায়িত্বশীল, মানবিক ও দুর্নীতিবিরোধী প্রশাসক হিসেবে নিজেকে প্রমাণ করছেন তিনি।

দ্রুত সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কার্যক্রম ত্বরান্বিত

জেলার যে কোনো সমস্যা বা সম্ভাবনার খবর পেলেই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন ডিসি। তিনি নিজে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। জলাবদ্ধতা নিরসন, যানজটমুক্ত নগর গড়ার উদ্যোগ, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে তার সরাসরি হস্তক্ষেপে ইতিবাচক পরিবর্তন আসছে।

দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান

জেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাদক, দুর্নীতি ও ভূমি দখলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন তিনি। খাস জমি উদ্ধার, ভিপি জমির রাজস্ব আদায়, পুরাতন ইজারাদারদের নোটিশ প্রদানসহ প্রশাসনিক কাঠামোকে কার্যকর ও গতিশীল করতে পদক্ষেপ নিয়েছেন।

সুবিচার ও জবাবদিহিতার পরিবেশ তৈরি

ডিসি কার্যালয় থেকে শুরু করে উপজেলার সকল প্রশাসনিক দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছেন মুফিদুল আলম। সরকারি ঘর বিতরণসহ অন্যান্য প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের জন্য মনিটরিং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

পদোন্নতি ও দায়িত্বের পরিধি আরও বিস্তৃত

ময়মনসিংহে দায়িত্ব পালনকালে তিনি যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন, যা তার দক্ষতা ও সফলতার স্বীকৃতি হিসেবেই ধরা হচ্ছে।

ভবিষ্যত লক্ষ্য: একটি আদর্শ জেলা গঠন

ডিসি মুফিদুল আলম বলেন,
“মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক আমি ময়মনসিংহ জেলাকে শতভাগ দুর্নীতিমুক্ত করতে কাজ করে যাচ্ছি। ভূমি দস্যু, দুর্নীতিবাজ, মাদক ও সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করে ময়মনসিংহকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই।”

ময়মনসিংহের জনগণ আশাবাদী, এই মানবিক ও গতিশীল প্রশাসকের হাত ধরেই আগামী দিনে জেলার সব অনিয়ম-দুর্নীতি ও দুরবস্থা দূর হবে এবং বাস্তবায়িত হবে “জুলাই গণঅভ্যুত্থানের চেতনায়” গড়ে ওঠা


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ