বাংলাদেশের ইতিহাসে প্রথমবার বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০১ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যূরো প্রধান খুলনাঃ



মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি সরাসরি সম্প্রচার করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) 

এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচারিক কার্যক্রমের সরাসরি সম্প্রচার,

ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রোববার দুপুরে বিটিভিতে সরাসরি সম্প্রচার শুরু হয়, 

এর আগে সকাল ১০,টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ তৎকালীন আওয়ামী লীগ সরকারের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়, 

এর আগে শনিবার প্রসিকিউটর তামিম জানান বাংলাদেশের মানুষ এবার প্রথমবারের মতো টেলিভিশনে সরাসরি ট্রাইব্যুনালের বিচারের কার্যক্রম দেখতে পাবেন, এতে বিচার প্রক্রিয়ার সচ্ছলতা নিশ্চিত হবে, 

মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন,

অভিযুক্ত অন্য দুজন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহা পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ