ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অঙ্গীকার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মো: মামুন হোসেন, (শেরপুর):

জেলা প্রশাসকের কার্যালয়ে এক ভূমি মালিকের মাঝে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়।
চেক প্রদানকালে জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন চেকগ্রহীতার সঙ্গে কথা বলেন এবং চেক প্রাপ্তির ক্ষেত্রে কোনো ধরনের তদবির, অর্থ লেনদেন কিংবা হয়রানির শিকার হয়েছেন কি না সে বিষয়ে জানতে চান। জবাবে চেকগ্রহীতা জানান যে, তিনি কোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হননি।

এ সময় জেলা প্রশাসক চেকগ্রহীতার সার্বিক খোঁজখবর নেন এবং ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সকল কার্যক্রম স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবার মাধ্যমে সম্পন্ন করা হবে বলে আশ্বস্ত করেন। তিনি বলেন, ভূমি অধিগ্রহণের প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানির সুযোগ নেই এবং সেবা গ্রহণকারীদের নির্বিঘ্ন ও দ্রুত সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শেখ জাহিদ হাসান প্রিন্স, চেকগ্রহীতার ছেলে এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ