আহমেদ করিম চৌধুরী আপ বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক নির্বাচিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
নিজস্ব প্রতিবেদন
দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ফেনী জেলার ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের সন্তান আহমেদ করিম চৌধুরী (আমজাদ)ঢাকা মহানগর উত্তরের আপ বাংলাদেশের আহবায়ক নির্বাচিত হয়েছে।
মরহুম করিমুল হক চৌধুরীর কনিষ্ঠ সন্তান আহমেদ করিম চৌধুরী আমজাদ ছোটবেলা থেকে সামাজিক ও সংস্কৃতিক অঙ্গনে নিজের মেধা ছাপ কে আসছেন।উপজেলা স্কুল বিতর্ক প্রতিযোগিতা থেকে শুরু করে ফেনী ক্রিকেটে রেখেছেন বিশেষ ভূমিকা। হাসানপুর গ্রামের প্রজন্ম 71 ক্রিকেট ক্লাব গঠন নিজেই ক্যাপ্টেন হিসেবে ২০০০- ২০০১ সেশনে ফেনি স্টেডিয়ামে অনবদ্য পারফরমেন্স উপহার দেন।
শিক্ষাজীবন অতি অনেক মেধাবী ছিলেন, কর্মজীবনে দেশের একাধিক বহু জাতি প্রতিষ্ঠানের চাকরি করেন,মেধা খাটিয়ে সেখান থেকে সফল হন,সেই সফলতার হাত ধরে বর্তমান বিভিন্ন ব্যবসা যুক্ত হয়ে সেখানে সফলতার অর্জন করেন। পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে, অ্যাকশান ফর হিউম্যানিটি, ঢাকাস্থ ফেনী সমিতি, ফেনী ক্লাব ঢাকা, আনন্দপুর ফোরাম ইত্যাদি সকল সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
আপ বাংলাদেশের শুরু থেকে তিনি কেন্দ্রীয় সদস্য হিসেবে যুক্ত ছিলেন, এবং জনজ যোগাযোগ কমিটির প্রধান দায়িত্ব পালন করেছেন,১৪ ই আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে আর বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক নির্বাচিত হন।
ফেনীর জনগণের পক্ষ থেকে এই গৌরব অর্জনের জন্য আহম্মদ করিম চৌধুরীকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :